1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনপ ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের টি-টেন ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনাল সম্পন্ন দখলবাজির অভিযোগ আওয়ামীলীগ নেতা ভূমিদস্যু ইতালি দেলোয়ারের বিরুদ্ধে  কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই ড. রেদোয়ান আহমেদ কুমিল্লায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় ইয়াবা ও গাঁজাসহ ৭ জন গ্রেফতার চান্দিনায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত চান্দিনায় এলডিপি’র লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন মাধাইয়া বাজারে ড. রেদোয়ানের গণসংযোগ চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের ক্ষমা নেই—এলডিপির মহাসচিব

ইলিয়টগঞ্জ হাই-ওয়ে ওসির নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ঝোপ-জঙ্গল পরিষ্কার

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে
Oplus_0

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে কুমিল্লাগামী লেনে ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে ডাকাতি প্রতিরোধে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে দেবিদ্বার থানাধীন কুরছাপ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা।

এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী ও কমিউনিটি পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে থাকা ঝোপ-জঙ্গলে ডাকাত চক্রের সদস্যরা লুকিয়ে থেকে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালাত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় প্রায়ই ডাকাতদল লুকিয়ে থেকে চলন্ত গাড়িতে লোহার রড নিক্ষেপ করে। গাড়ি থামানো মাত্রই ডাকাতরা ঝোপ থেকে বেরিয়ে এসে অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় এবং দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা আতঙ্কে ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত একই কৌশলে ডাকাতি সংঘটিত হলেও ঝোপ-জঙ্গল থাকার কারণে তাদের ধরা সম্ভব হচ্ছিল না। স্থানীয়রা তাই এ উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, “মহাসড়কের পাশে যেখানে যেখানে ঝোপ-জঙ্গল রয়েছে, সেখানে আমাদের এ ধরনের পরিষ্কার অভিযান চলমান থাকবে। ডাকাতি প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, কমিউনিটি পুলিশ ও স্থানীয়দের একসাথে এগিয়ে আসলেই এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব।”

এদিকে কুরছাপ এলাকার সচেতন মহল ও পরিবহন সংশ্লিষ্টরা ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা ভয়ে থাকতেন। ঝোপ-জঙ্গল কেটে ফেলার ফলে ডাকাতরা আর সহজে লুকাতে পারবে না। এতে ডাকাতি অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ পথে। ফলে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ জন্য ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এই পদক্ষেপকে এলাকাবাসী “মডেল উদ্যোগ” হিসেবে অভিহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট