1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনপ ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের টি-টেন ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনাল সম্পন্ন দখলবাজির অভিযোগ আওয়ামীলীগ নেতা ভূমিদস্যু ইতালি দেলোয়ারের বিরুদ্ধে  কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই ড. রেদোয়ান আহমেদ কুমিল্লায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় ইয়াবা ও গাঁজাসহ ৭ জন গ্রেফতার চান্দিনায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত চান্দিনায় এলডিপি’র লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন মাধাইয়া বাজারে ড. রেদোয়ানের গণসংযোগ চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের ক্ষমা নেই—এলডিপির মহাসচিব

চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযানে ৪ দালাল আটক

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

কুমিল্লা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চান্দিনা আর্মি ক্যাম্প। অভিযানে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ফার্মেসি ও গাড়ি পার্কিংয়ের আশপাশে সক্রিয় দালালদের চিহ্নিত করে ৪ জন দালালকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ইং) দুপুর ২ টায় চান্দিনা আর্মি ক্যাম্প হতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র নির্মূলের লক্ষে একটি অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের সদস্যগণ দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার সহ অর্থ হাতিয়ে নিচ্ছে। দালাল চক্রের সদস্যগণ হাসপাতালের প্রবেশপথ, রেজিস্ট্রেশন কাউন্টার কিংবা রোগীর স্বজনদের ভিড়ের মধ্য থেকে টার্গেট করে কথা বলেন এবং প্রলোভন দেখিয়ে রোগীকে বেসরকারি হাসপাতালে নিতে চাপ প্রয়োগ করেন।

চান্দিনা আর্মি ক্যাম্প কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে বলেন, অভিযানের পর জানতে পারি হাসপাতালের কিছু অসাধু কর্মচারীও দালাল চক্রের সাথে সরাসরি জড়িত এবং নিয়মিত তাদের সাথে আর্থিক লেনদেন হয়। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। আটককৃত ৪ জন দালাল সদস্যকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চান্দিনা থানায় হস্তান্তর করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স এর আশেপাশে দালাল চক্রের চার সদস্যকে চান্দিনা ক্যাম্প কমান্ডার এর নেত্বত্তে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। দণ্ডবিধি ১৮৬০ এর আইনে ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট