1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় পিকআপ চুরি, থানায় অভিযোগ দায়ের জমকালো আয়োজনপ ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের টি-টেন ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনাল সম্পন্ন দখলবাজির অভিযোগ আওয়ামীলীগ নেতা ভূমিদস্যু ইতালি দেলোয়ারের বিরুদ্ধে  কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই ড. রেদোয়ান আহমেদ কুমিল্লায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় ইয়াবা ও গাঁজাসহ ৭ জন গ্রেফতার চান্দিনায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত চান্দিনায় এলডিপি’র লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন মাধাইয়া বাজারে ড. রেদোয়ানের গণসংযোগ চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান, খাস জমি উদ্ধার

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের একটি চৌকস টিম, চান্দিনা থানার এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স, চান্দিনা আনসার ব্যাটেলিয়নের একটি বিশেষ টিম।

উচ্ছেদ অভিযানে প্রায় ২৭টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল এ জায়গাগুলো দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল।

অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিলেন। আনসার বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে। ফলে পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। দখলদার যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খাস জমি উদ্ধারের ফলে সাধারণ মানুষ সরকারি জায়গা ব্যবহার করতে পারবে এবং বাজার এলাকায় অবাধ চলাচল নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট