1. yeasinchandina98@gmail.com : দৈনিক কুমিল্লার সময় : দৈনিক কুমিল্লার সময়
  2. info@www.dainikcomillasomoy.com : দৈনিক কুমিল্লার সময় :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় পিকআপ চুরি, থানায় অভিযোগ দায়ের জমকালো আয়োজনপ ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের টি-টেন ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনাল সম্পন্ন দখলবাজির অভিযোগ আওয়ামীলীগ নেতা ভূমিদস্যু ইতালি দেলোয়ারের বিরুদ্ধে  কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই ড. রেদোয়ান আহমেদ কুমিল্লায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় ইয়াবা ও গাঁজাসহ ৭ জন গ্রেফতার চান্দিনায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত চান্দিনায় এলডিপি’র লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন মাধাইয়া বাজারে ড. রেদোয়ানের গণসংযোগ চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

চান্দিনায় পিকআপ চুরি, থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
Oplus_0

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি পিকআপ গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের সোনাপুর মুন্সী বাড়ীর বাসিন্দা মোঃ আবু সাঈদ (৪৭) তার মালিকানাধীন একটি পিকআপ দীর্ঘ চার বছর ধরে একই উপজেলার বাখরাবাদ এলাকার বাসিন্দা ড্রাইভার মোঃ রাশেদ (৩০) দ্বারা চালিয়ে আসছিলেন।

গত শনিবার (২৮ মার্চ) তারিখ দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের ন্যায় ড্রাইভার রাশেদ পিকআপটি বাখরাবাদ খালেক পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামগামী মহাসড়কের পাশে রেখে নিজ বাড়িতে চলে যান। পরদিন রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে তিনি ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই।

পরে বিষয়টি গাড়ির মালিককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও পিকআপটির সন্ধান পাওয়া যায়নি।

পরে পাম্পে থাকা সিসি ফুটেজ চেক করে দেখা যায় অজ্ঞাতনামা চোর বা চোরের দল ভোর ৬টার মধ্যে সুযোগ বুঝে পিকআপটি চুরি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পর বিষয়টি থানায় জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চুরি হওয়া পিকআপটি টাটা এইচ মডেলের, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৭১৪৬। গাড়িটির চেসিস নম্বর MAT445051DZR23835 এবং ইঞ্জিন নম্বর 275IDIO5CWYS64395। এর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান,অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট